প্রকাশ্যে ধূমপান করায় ছয় জনের অর্থদণ্ড

ফেনী প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৭, ২২:৫৯আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ২৩:০৭

অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট সোহেল রানা ফেনীতে প্রকাশ্যে ধূমপানের অভিযোগে ছয় জন ধূমপায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা এই দণ্ডাদেশ দেন। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের (এনটিসিসি) উদ্যোগে মঙ্গলবার (৩ অক্টোবর) শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

সোহেল রানা জানান, ফেনী পৌরসভার সামনে ধূমপান করায় মোশাররফ হোসেন ও মাইন উদ্দিনকে ২শ’ টাকা করে, রোকেয়া শপিং সেন্টারের সামনে মনির উদ্দিনকে ৩শ’ টাকা, সুবাস সাহাকে ৫শ’ টাকা, আবু ইউসুফকে ৫শ’ টাকা ও ট্রাকে ধূমপানের সময় হেলপার খায়রুলকে ৫শ’ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

তিনি জানান, এছাড়া ধূমপানের সতর্কতা নোটিশ না টানানোর জন্য রোকেয়া শপিং সেন্টারের তত্ত্বাবধায়ক খুরশিদ আলমকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

সোহেল রানা জানান, ধূমপান ও তামাকজাত দ্রব্য (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এর ১০(৩) ধারা অনুযায়ী মহিপালের সুমন স্টোরের মালিক ফিরোজ আলম সুমনকে আমদানি নিষিদ্ধ সিগারেট বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

আরও পড়তে পারেন:
তিন বেকারি মালিককে জরিমানা

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম