না.গঞ্জে ডাকাতির সময় চার জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৭, ১৫:৪২আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১৫:৫৩

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যরবাজার ইউনিয়নের রামগঞ্জ গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির সময় চারজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পরে আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা গেছে, এ ঘটনায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

এলাকাবাসী জানান, উপজেলার বৈদ্যরবাজার ইউনিয়নের রামগঞ্জ গ্রামের কুয়েত প্রবাসী সদর আলীর বাড়িতে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ২০/২৫ জনের একদল মুখোশধারী ডাকাত দল হানা দেয়। এ সময় তারা নগদ টাকা ও অলঙ্কারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে তারা এমএএন পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক শাহাদাত হোসেন মাস্টারের ভাগিনার বাড়িতে ডাকাতির চেষ্টা করে। এসময় শাহাদাত হোসেন মাস্টারের ছেলে হিমু চিৎকার শুরু করলে ডাকাতরা হিমু, মাসুম, শাহিনসহ ৪ জনকে কুপিয়ে জখম করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম পিপিএম বলেন, ‘ডাকাতির ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতদের ধরতে পুলিশ ব্যাপক অভিযান শুরু করেছে।’

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম