প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তালের বীজ বপন

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৭, ১৭:৩৫আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১৭:৩৮

জেলা প্রশাসক আব্দুল আওয়াল তাল বীজ বপন কর্মসূচির উদ্বোধন করেন ব্জ্রপাত, নদী ভাঙন, মাটির ক্ষয় রোধ ও  প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তাল গাছের বংশবৃদ্ধির জন্য ঠাকুরগাঁওয়ে ৭০ হাজার তালের বীজ বপন করা হবে।  বুধবার (৪ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ১১ কিলোমিটার রাস্তায় তালের বীজ বপনের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক আব্দুল আওয়াল উদ্বোধন করেন। পরে ইউনিয়নের শাপলা উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মাউদুদুল ইসলাম বলেন, ‘বজ্রপাত থেকে মানুষকে বাঁচাতে এ জেলায় ৭০ হাজার তালের বীজ বপন করা হবে। ইতোমধ্যে ১৫ হাজার বীজ বপন করা হয়েছে। পর্যায়ক্রমে পাঁচটি উপজেলায় বীজগুলো বপন করা হবে।’

ইউনিয়ন চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আব্দুল ওয়াহেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মাউদুদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা ও উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম