নরসিংদীতে ধর্ষণের পর হত্যা: তিন আসামির ফাঁসি

নরসিংদী প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৭, ১৮:৩৬আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১৮:৪৭

আদালত

নরসিংদীতে এক নারীকে ধর্ষণের পর হত্যার দায়ে তিন জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৪ অক্টোবর) বিকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম রাব্বানী এ আদেশ দেন। আদালত পুলিশের পরিদর্শক ফখরুদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্তরা হলো, সুলতান মিয়া ওরফে জামাই সুলতান, শফিকুল ইসলাম শরীফ ও ওসমান গণি। সুলতান মিয়া কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার গোবিন্দপুর গ্রামের মৃত হোসেন আলী বেপারীর ছেলে, শফিকুল ইসলাম একই উপজেলার মধ্যপানান গ্রামের আলী হোসেনের ছেলে এবং ওসমান গণি নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর গ্রামের মৃত আ. মোতালিবের ছেলে।

ফখরুদ্দিন ভূঁইয়া জানান, ফাঁসির পাশাপাশি অন্য এক ধারায় তিন আসামিকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তিন আসামিকেই ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামি সুলতানকে বাড়তি এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২ ফেরুয়ারি শিবপুরের কলাগাছিয়া নদীর তীর থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেন সংশ্লিষ্ট থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান। ঘটনার তদন্তে জানা বেরিয়ে আসে, সুলতান, শরীফ ও গণি ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে। তদন্ত প্রতিবেদন দাখিল করা হলে ২০১৫ সালের আগস্টে আদালত মামলার অভিযোগ গঠন করেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম