শেরপুরে বন্য হাতির মৃতদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৭, ১৯:৫৬আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ১৯:৫৬

শেরপুর

শেরপুরের শ্রীবরদীর সীমান্তবর্তী রাঙাজান গ্রামের ধান ক্ষেতের পাশ থেকে একটি বন্য হাতির মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। বন বিভাগের শ্রীবরদীর বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মৃত হাতিটি দাঁতওয়ালা ও পূর্ণবয়স্ক একটি পুরুষ হাতি।’  

বিন বিভাগ সূত্রে আরও জানা যায়, শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হাতির মৃতদেহটি দেখতে পান।

বিকালে পুলিশ ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত শেষে ঘটনাস্থলের পাশেই একটি গর্ত করে পুঁতে ফেলা হয় মৃত হাতিটি।

ফরেনসিক পরীক্ষার জন্য হাতিটির হৃদপিন্ড, ফুসফুস, পাকস্থলী ও শরীরের কিছু অংশ সংরক্ষণ করা হয়।

উল্লেখ্য, এর আগে গত ১৩ আগস্ট একই উপজেলার রানী শিমূল ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড়ি হালুহাটি গ্রামে কীটনাশকের বিষক্রিয়ায় আরও এক হাতির মৃত্যু হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম