মোহনপুরে ট্রাকচাপায় একজন নিহত

রাজশাহী প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৭, ২২:০৯আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ২২:১০

সড়ক দুর্ঘটনা রাজশাহীর মোহনপুর উপজেলায় ট্রাকচাপায় আমরাইল গ্রামের সিরাজুল ইসলাম নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় দৈনিক সোনার দেশের মোহনপুর প্রতিনিধি রিপন আলী গুরুতর আহত হয়েছেন। শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় মোহনপুর উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে এ ঘটনা ঘটে।  

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ট্রাকটি (ঢাকা-মেট্রো ট ২০- ৩৮৫৭) জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।’

ওসি জানান, শনিবার সন্ধ্যায় সাংবাদিক রিপন আলী ও নিহত যুবক সিরাজ উদ্দিন মোটরসাইকেলযোগে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট থেকে আমরাইলে বাড়ি ফিরছিলেন। পথে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে পৌঁছামাত্র রাজশাহীগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এসময় রিপন দূরে ছিটকে পড়লেও তার পেছনে থাকা সিরাজ ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহতাবস্থায় রিপনকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম