আগৈলঝাড়ায় অপহৃত তরুণী একমাস পর ঢাকায় উদ্ধার

বরিশাল প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৭, ২৩:০০আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ২৩:১৮

অপহরণকারী সান্টু সরদার ওরফে আবুল কালাম (ছবি- প্রতিনিধি)

বরিশালের আগৈলঝাড়া থেকে অপহৃত হওয়ার একমাস পর ঢাকা থেকে এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী সান্টু সরদার ওরফে আবুল কালামকে (৩৫) গ্রেফতার করা হয়। শুক্রবার (৬ অক্টোবর) রাতে ঢাকার ভাটারা থানার কুড়িল এলাকার মিয়াবাড়ি মসজিদ রোডের এক ভাড়া বাসা থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মোল্লা বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শনিবার সকালে উদ্ধার হওয়া তরুণী ও গ্রেফতার হওয়া অপহরণকারী আবুল কালামকে আগৈলঝাড়ায় আনা হয়। পরে আদালতের নির্দেশে তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আবুল কালামকে কারাগারে পাঠানো হয়। উদ্ধার হওয়া তরুণীর শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, অপহরণকারী আবুল কালাম একজন তান্ত্রিক। সে আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ বাগধা গ্রামের মোহাম্মদ আলী সরদারের ছেলে। তার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের আরও অভিযোগ রয়েছে।

ওসি আব্দুর রাজ্জাক মোল্লা জানান, ৬ সেপ্টেম্বর ওই তরুণীকে অপহরণ করে কালাম। এঘটনায় ৮ সেপ্টেম্বর রাতে ভিকটিমের বাবা বাদী হয়ে কালামসহ পাঁচ জনকে আসামি করে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদুল ইসলাম জানান, প্রযুক্তির সাহায্যে আসামির অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার পর শুক্রবার রাতে ঢাকার কুড়িল এলাকার মিয়াবাড়ি মসজিদ রোডের বাসায় অভিযান চালানো হয়। এসময় তরুণীকে উদ্ধার ও অপহরণকারী কালামকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কালাম অপহরণের কথা স্বীকার করেছে। এসে এলাকায় ছয়টি বিয়ে করার কথাও স্বীকার করেছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক