ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, শোকে মৃত্যু বাবারও

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৭, ০৬:২৭আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ০৬:৩২
image

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। পুত্রশোকে প্রাণ হারিয়েছেন তার বাবাও। শনিবার রাতে নিহত রাজার লাশ বাড়িতে আনা হলে তার বাবা মো সাদেক পুত্র শোকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ছেলেও বাবার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানা যায়, শনিবার দুপুরে ঠাকুরগাঁও শহরের সত্যপীর ব্রিজ ও বিজিবি সেক্টর হেডকোয়ার্টার সংলগ্ন হাজীর মোরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় মারাত্মকভাবে আহত হন মো. রাজা (৩২)। তাকে বিকালে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে নেবার পথে এম্বুলেন্সে মারা যান রাজা। তার লাশ রাত ৯টার দিকে তার গ্রামে বাড়ী বীরগঞ্জ উপজেলার তরতবাড়ীতে আনা হলে তার বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মো. সাদেক ছেলের লাশ দেখে জ্ঞান হারিয়ে ফেলেন।
শোক সন্তপ্ত পরিবারের সদস্যরাসহ প্রতিবেশীরা তাকে সাথে সাথে মাথায় পানি দেয়া ও অন্যান্য প্রাথমিক সেবা দিলেও তিনি আর চোখ মেলেননি। রাত সাড়ে ৯টার দিকে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাজা ও তার বাবার এই মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন, বীরগঞ্জ উপজেলার মাহানপুর ইউপি চেয়ারম্যান গোপাল শীল, প্রতিবেশী নূরুল হকসহ স্থানীয়রা।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম