সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে ইলিশ ধরার অভিযোগে ১০ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৮অক্টোবর) সকালে উপজেলার খাসচর পদ্মা নদী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে একমাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনুর রহমান।
ইউএনও জানান, এসময় ৫টি নৌকা ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ফেলা ও ৫টি নৌকা নিলামে বিক্রির আদেশ দেওয়া হয়।








