খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা: যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কুমিল্লা প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৭, ২২:৪৯আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ২২:৪৯

যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লার আদালতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল ও ছাত্রদল।

সোমবার (০৯ অক্টোবর) দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জেসমিন আরা বেগম কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলায় ৮ জন নিহতের মামলায় এ আদেশ দেন। এ আদেশ দেওয়ার পরপরই কুমিল্লা আদালত এলাকা থেকে যুবদল ও ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরী কান্দিরপাড় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি আমিরুজ্জামান আমির, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, মহানগর যুবদলের সভাপতি উৎবাদুল বারী আবু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ও দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম