অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুত, চট্টগ্রামে দুই কারখানাকে জরিমানা

চট্টগ্রাম ব্যুরো
১০ অক্টোবর ২০১৭, ০১:৫৪আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ০৭:৩৮

ভ্রাম্যমাণ আদালতের অভিযান (ছবি-চট্টগ্রাম ব্যুরো)

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুতের দায়ে চট্টগ্রামে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ অক্টোবর) নগরীর মাদারবাড়ি ও মাঝিরঘাট এলাকায় অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম এ জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত দুই প্রতিষ্ঠান হলো, মাদারবাড়ি এলাকার দিদার বেকারি ও মাঝিরঘাট এলাকার এ কে সল্ট লবণ কারখানা। প্রতিষ্ঠান দু’টিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুরে আমরা নগরীর মাদারবাড়ি ও মাঝিরঘাট এলাকায় অভিযান চালাই। ওই সময় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য প্রস্তুত ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় দিদার বেকারিকে জরিমানা করা হয়। আর অস্বাস্থ্যকর পরিবেশে লবণ প্রস্তুত ও তাতে আয়োডিনের ঘাটতি থাকায় এ কে সল্ট কারখানাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম