টাঙ্গাইলের সখীপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি আক্কাছ আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ অক্টোবর) দুপুরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রবিবার বিকালে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় আক্কাছ। এসময় শিশুটির চিৎকারে পাশের বাড়ির লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়। আক্কাছ ভিকটিমের দূর-সম্পর্কের দাদা ও তিন সন্তানের জনক। পরে সোমবার দুপুরে শিশুর মা বাদী হয়ে সখীপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। এতে এদিন দুপুরেই আক্কাছকে গ্রেফতার করা হয়।
ওসি মাকছুদুল আলম জানান, আক্কাছ আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছে।








