ইলিশ শিকার বন্ধের অভিযানে আসা কর্মকর্তাদের ওপর হামলা

বরিশাল প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৭, ২০:২৯আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ২০:৩০

বরিশাল নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে ইলিশ শিকার বন্ধের অভিযানে গিয়ে হামলার মুখে পড়েছেন কর্মকর্তারা। বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে অভিযান চালাতে গিয়ে মঙ্গলবার (১০ অক্টোবর) সাড়ে ১১ টার দিকে ছবিপুর ইউনিয়নের ভেদুরিয়া এলাকায় হামলার শিকার হন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, জয়ন্তী নদীতে ট্রলার নিয়ে মৎস অধিদফতর ও পুলিশ যৌথ অভিযানে নামে। অভিযানের এক পর্যায়ে দলটি বেলা সাড়ে ১১ টার দিকে ভেদুরিয়া এলাকায় পৌঁছালে জেলে পল্লী ও গ্রামবাসী মিলে ইট-পাটকেল নিক্ষেপ করে। অবস্থা বেগতিক দেখে কর্মকর্তারা সেখানে থেকে চলে আসেন।

হামলার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, আইন-শৃঙ্খলা সভার জন্য তিনি বরিশালে ছিলেন। তবে মৎস অধিদফতরের নেতৃত্বে একটি দলের ওপর হামলার ঘটনা শুনেছেন। এতে ওই দলের এক সদস্য আহতও হয়েছেন। তিনি উপজেলায় পৌঁছে বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করার কথা জানিয়েছেন।

এ বিষয়ে জেলা মৎস কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, এ ধরনের হামলার একটি খবর তারাও শুনেছেন। তবে মুলাদী থানার (ওসি) মতিউর রহমান জানিয়েছেন, বিষয়টি তেমন বড় কিছু নয়। ইট-পাটকেল নিক্ষেপে ট্রলারে থাকা এক জেলে সামান্য আহত হয়েছে।

এদিকে আড়িয়াল খাঁ নদীতে মা ইলিশ ধরার অপরাধে মঙ্গলবার বরিশালের গৌরনদীতে নন্দীর চর বাজারের লক্ষ্মীপুরের সাইদুল সরদার (২৫) ও সাকিল বেপারীকে (২২) সাত দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাস জানান, সোমবার রাতে এদের ধরার পর গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার এ কারাদণ্ডাদেশ  দেন। এ সময় উদ্ধার করা ১২শ’ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয় এবং আট কেজি ইলিশ ধর্মীয় প্রতিষ্ঠানে দিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন- ইলিশ শিকারের দায়ে মানিকগঞ্জে ৪৭ জেলে আটক, পাঁচ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম