ইলিশ শিকারের দায়ে মানিকগঞ্জে ৪৭ জেলে আটক, পাঁচ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

মানিকগঞ্জ প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৭, ২০:০৪আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ২০:০৫

ইলিশ ধরায় ৪৭ জেলেকে আটক (ছবি: মানিকগঞ্জ প্রতিনিধি) মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে চালানো অভিযানে মানিকগঞ্জের শিবালয় ও দৌলতপুর উপজেলায় ৪৭ জেলেকে আটক করা হয়। এরমধ্যে শিবালয়ের ২৮ জনকে এক বছরের কারাদণ্ড ও বাকি ১০ জনকে চার হাজার টাকা করে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মোহাম্মদ রাশেদ। এদিকে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা ৯ জনকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন।

শিবালয় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রফিকুল আলম জানান, সোমবার (৯ অক্টোবর) রাতে পদ্মা-যমুনা নদীতে  নিষেধাজ্ঞা অমান্য করে  ইলিশ শিকারের সময় ৩৮ জেলেকে আটক ও পাঁচ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মোহাম্মদ রাশেদ সবাইকে এক বছর করে কারাদণ্ড দেন। এছাড়া জব্দ করা পাঁচ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। পাঁচ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস (ছবি: মানিকগঞ্জ প্রতিনিধি)

অপরদিকে দৌলতপুর উপজেলার যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৯ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে সাত দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  কানিজ ফাতেমা। সোমবার রাতে কানিজ ফাতেমা, উপজেলা মৎস্য কর্মকর্তা তাসলিমা আক্তার ও থানা  পুলিশ অভিযান চালিয়ে তাদের যমুনা নদী থেকে আটক করে। জেলেদের কাছ থেকে ১০ হাজার মিটার জাল ও ৭০ কেজি মাছ উদ্ধার করা হয়।

আরও পড়ুন- নিষেধাজ্ঞা অমান্য করেই যমুনায় ইলিশ ধরা চলছে

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে