জামায়াতের হামলায় তিন পুলিশ সদস্য আহত, গ্রেফতার ৩

ফেনী প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৭, ২১:৩৬আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ২১:৪১

জামায়াতের তিন নেতা গ্রেফতার ফেনীর ফুলগাজীতে জামায়াতকর্মীদের হামলায় এক এএসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা জামায়াতের আমির আবুল হোসেন মিয়াজি (৪২), জামায়াত নেতা মনিরুল ইসলাম (৫০) ও শাহ আলমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার মুন্সীরহাটের কুতুবপুর জামিয়া কোরানিয়া মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে ।

ফুলগাজী থানার উপ পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, নাশকতা সৃষ্টির জন্য জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সকালে কুতুবপুর জামিয়া কোরানিয়া মাদ্রাসার পেছনে রেললাইনের ওপর জড়ো হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৮ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মুর্শেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই ঘটনায় জামায়াত-শিবিরের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতার তিন জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

ওসি এমএম মুর্শেদ আরও বলেন, ‘আহত সহকারী উপ পরিদর্শক (এএসআই) মন্জুরুল আলম ও কনস্টেবল নুরুজ্জামানকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম