মৌলভীবাজারে শিশু হত্যা মামলায় একমাত্র আসামির যাবজ্জীবন

মৌলভীবাজার প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৭, ০২:০৯আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ০৪:৩০

কারাদণ্ড

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আব্দুল মিয়া (৯) নামে এক শিশু হত্যা মামলায় আব্দুল মালেক নামের একমাত্র আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের দণ্ড ঘোষণা করা হয়েছে। 
মঙ্গলবার (১০অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ রফিকুল ইসলাম এ আদেশ দেন।

মৌলভীবাজার জেলা দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কৃপাসিন্ধু দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৩ সালের ২৪ অক্টোবর শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল গ্রামে আকবর আলীর ছেলে আব্দুল মিয়াকে (৯) জাম্বুরা ও জলপাই চুরির অপবাদ দিয়ে একই গ্রামের মৃত ছমরু মিয়ার ছেলে আব্দুল মালেক ধারালো দা দিয়ে জবাই করে হত্যা করে।

এ ঘটনায় নিহতের মা শরিফা বেগম বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষ ১৭জন স্বাক্ষীর বক্তব্য আদালতে উপস্থাপনা করেন। দীর্ঘ শুনানির পর মঙ্গলবার ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় মামলার একমাত্র আসামি আব্দুল মালেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাস কারাদণ্ড দিয়েছেন আদালত।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক