কলেজছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে রাজমিস্ত্রির কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৭, ০২:৩৯আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ০২:৪৮

কারাদণ্ডপ্রাপ্ত রাজমিস্ত্রি সালাম

রাজবাড়ীতে কলেজছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগে সালাম (৩০) নামে এক রাজমিস্ত্রিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. তৌহিদুল ইসলাম এ দণ্ডাদেশ  দেন।
দণ্ডপ্রাপ্ত সালাম জেলা সদরের মিজানপুর ইউনিয়নের খোরশেদের ছেলে।
এ ব্যাপারে রাজবাড়ী সদর থানার ওসি মো. আবুল বাশার মিয়া জানান, বেশ কিছুদিন ধরে রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের হোস্টেলের পেছনে দাঁড়িয়ে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে ছাত্রীদের যৌন হয়রানি করছিল সালাম। মঙ্গলবার দুপুরেও একই স্থানে দাঁড়িয়ে ছাত্রীদের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করছিল সে। এসময় ছাত্রীরা বিষয়টি কলেজের অধ্যক্ষকে জানালে তিনি স্থানীয়দের সহযোগিতায় উত্ত্যক্তকারী সালামকে আটক করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় সালাম দোষ স্বীকার করায় বিচারক তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম