গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে জাটকা ও মা ইলিশ ধরার দায়ে ১১ জেলের জরিমানা করেছেন ভ্রাম্যামাণ আদালত। তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় তাদের কাছ থেকে জব্দ করা মাছ ধরার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকালে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ম্যাজিস্ট্রেট আলিয়া ফেরদৌস জাহান এ রায় দেন।
এর আগে, মঙ্গলবার দুপুরে পুলিশের একটি দল সদর উপজেলার কামারজানি ইউনিয়নের সিধাই এলাকার ব্রক্ষপুত্র নদে অভিযান চালায়। অভিযানে ১১ জেলেকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০ কেজি জাটকা ও মা ইলিশসহ ১০ হাজার টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করা হয়।








