খালেদার নামে পরোয়ানা: কুড়িগ্রামে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৭, ০৬:৩১আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ০৬:৩১

যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা যুবদল ও ছাত্রদল। মঙ্গলবার (১০ অক্টোবর) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা এ কর্মসূচি পালন করে। এসময় খালেদা জিয়ার নামে  গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। 

মঙ্গলবার  সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণের চেষ্টা করলে পুলিশের বাধায় তা ব্যর্থ হয়। পরে জেলা কার্যালয় সংলগ্ন জাহাজ ঘর মোড়ে সমাবেশ করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

সমাবেশে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি মো. রায়হান কবির। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. হাসান জোবায়ের হিমেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সোহেল হোসনাঈন কায়কোবাদ, সাংগঠনিক সম্পাদক মো. নুর ইসলাম নুরু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. নাদিম আহমেদ, জেলা ছাত্রদল সভাপতি মো. আমিমুল ইহছানসহ জেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তরা বলেন, ‘অনির্বাচিত সরকারের এসব অনৈতিক কর্মকাণ্ডে বিএনপি কিংবা দেশের জনগণ ভীত নয়।’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার করার সাহস সরকারের নেই বলেও দাবি করেন বক্তারা। অবিলম্বে খালেদা জিয়ার নামে জারিকৃত গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারসহ তার নামে দায়েরকৃত সব মামলা প্রত্যাহারের দাবিও জানান তারা।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম