সাতক্ষীরায় ভারত থেকে আসা ১৯ রোহিঙ্গা আটক

সাতক্ষীরা প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৭, ১৭:৩৪আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ২০:২৪

আটককৃত রোহিঙ্গারা (ছবি- প্রতিনিধি)

সাতক্ষীরার পদ্মশাখরা সীমান্তে ভারত থেকে আসা ১৯ রোহিঙ্গাকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার (১১ অক্টোবর) সকালে তাদের আটক করা হয়। বিজিবির পদ্মশাকরা বিওপি কমান্ডার সুবেদার মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

আটককৃত রোহিঙ্গাদের মধ্যে ১০ শিশু, ছয় নারী ও তিন পুরুষ রয়েছেন। ৯ রোহিঙ্গা নারী-পুরুষ হলেন, মরিয়ম বেগম, আসমা খাতুন, রাশিদা খাতুন, সুমাইয়া বেগম, গুলশান আরা খাতুন, জাইনুল বেগম, মো. আলাউদ্দিন, আজি রহমান ও এনায়েত আলি।

সুবেদার মোশাররফ হোসেন জানান, আটককৃত রোহিঙ্গা নারী-পুরুষদের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সহায়তায় তারা দিল্লি থেকে বাংলাদেশে প্রবেশ করে। এর আগে ২০১২ ও ২০১৪ সালে দুই দফায় তারা মিয়ানমার থেকে ভারতের দিল্লিতে যায়। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় এবং খাদ্য, বস্ত্র ও চিকিৎসা দিচ্ছে, এই খবর পেয়ে তারা দিল্লি থেকে বাংলাদেশে এসেছে।

তিনি আরও জানান, আটককৃত রোহিঙ্গা নারী-পুরুষদের এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে একসময় তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক শরিফ এনামুল হক জানান, আটককৃতরা বেশ ক্লান্ত। তাদের খাদ্য ও চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।

এর আগে ২২ সেপ্টেম্বর সাতক্ষীরার কলারোয়া বাসস্ট্যান্ড থেকে ১৩ জন এবং ৩ অক্টোবর কলারোয়ার হিজলদি সীমান্ত থেকে সাত রোহিঙ্গাকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম