বাংলা ট্রিবিউনে প্রতিবেদনের পর যমুনায় ইলিশ রক্ষা অভিযানে বেড়েছে তৎপরতা

সিরাজগঞ্জ প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৭, ২০:২৯আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১০:৫৬

ইলিশ সংগ্রহে নিষেধাজ্ঞা ‘নিষেধাজ্ঞা অমান্য করেই যমুনায় ইলিশ ধরা চলছে’ শিরোনামে বাংলা ট্রিবিউনে প্রতিবেদন প্রকাশের পর যমুনায় মা ইলিশ রক্ষায় তৎপরতা বেড়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) প্রতিবেদনটি প্রকাশিত হয়।এরপরই সিরাজগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসনসহ স্থানীয় মৎস্য বিভাগ নড়েচড়ে বসে।  

বুধবার (১১ অক্টোবর) নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ ধরার অপরাধে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সাত জেলেকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এর আগে মঙ্গলবার রাতভর ইলিশ রক্ষা টাস্কফোর্স কমিটির উদ্যোগে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ওই সাত জেলেকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ১৬ হাজার মিটার জাল ও চার মণ ইলিশ। জালগুলো পরে পুড়িয়ে ফেলা হয়।

জব্দ মাছ বিতরণ করা হয় অর্থদণ্ডিত জেলেরা হলেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বোয়ালকান্দি এলাকার আব্দুর রাজ্জাক (২০), আজাদ (২০), স্থল চরের শুকুর আলী (২২), শফিকুল ইসলাম (৪০), মণ্ডলভোগ গ্রামের সোনাউল্লাহ মিয়া (৫০), টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মারমা গ্রামের নাসির উদ্দিন (২৫) ও খাস শাহাজানী এলাকার বুদ্দু মিয়া (৪৫)।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুর রহমান জানান, ইলিশের ভরা প্রজনন মৌসুম হওয়ায় ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ। এ সময়ে ইলিশ রক্ষা টাস্কফোর্স কমিটির অভিযান অব্যাহত থাকবে।

জব্দ জাল পুড়িয়ে ধ্বংস করা হয় জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা জানান, জব্দ ইলিশ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সকালে ১৪০ কেজি (৫শ’ পিস) ইলিশ জেলা কারাগারের কয়েদিদের মাঝে বিতরণ করা হয়েছে। কারা তত্ত্বাবধায়ক আল মামুন বিকালে ইলিশ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

/এনআই/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম