৩০ টন ত্রাণ পাঠিয়েছে ইরান রেড ক্রিসেন্ট

চট্টগ্রাম ব্যুরো
১১ অক্টোবর ২০১৭, ২০:৩২আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ২০:৩৫

ত্রাণবাহী কার্গো বিমান (ছবি-চট্টগ্রাম ব্যুরো)

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য প্রায় ৩০ মেট্রিক টন ত্রাণ পাঠিয়েছে ইরান রেড ক্রিসেন্ট সোসাইটি। বুধবার (১১ অক্টোবর) বিকালে একটি কার্গো বিমানে করে এ ত্রাণসামগ্রী চট্টগ্রামে আসে।

অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ইরান রেড ক্রিসেন্ট সোসাইটি’র ত্রাণবাহী বিমানটি বিকাল ৪টা ৫০ মিনিটে শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে তিনি জানান।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, ইরান দূতাবাসের প্রথম কাউন্সিলর এবং মিশনের ডেপুটি প্রধান নেয়ামত উল্লাহ জাদেহ এ ত্রাণসামগ্রী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমানের কাছে হস্তান্তর করেন।

এসময় অন্যদের মধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা কমিটির সদস্য শেখ শফিউল আজম ও রেড ক্রিসেন্টের চট্টগ্রাম ইউনিটের সচিব আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।

  ত্রাণ হস্তান্তর (ছবি-চট্টগ্রাম ব্যুরো)

মো. হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রোহিঙ্গাদের জন্য ইরান রেড ক্রিসেন্ট সোসাইটি ২৯ দশমিক ৯১৮ মেট্রিক টন ত্রাণ পাঠিয়েছে। ত্রাণসামগ্রীর মধ্যে বড় তাঁবু, কম্বল, বিছানা চাদর, গ্রাউন্ড শিট, ফ্যামেলি টেন্ট, জেরি ক্যান এবং কিচেন সেটস রয়েছে। রোহিঙ্গাদের মাঝে বিতরণের জন্য এসব ত্রাণ কক্সবাজার জেলা প্রশাসনের কাছে শিগগিরই পাঠিয়ে দেওয়া হবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম