বগুড়ায় ট্রাক থেকে ১৫০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

বগুড়া প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৭, ১৪:৩৫আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৪:৫৫

বগুড়া বগুড়ার শেরপুরের কলেজ রোড এলাকায় রাজশাহীগামী একটি ট্রাক থেকে  ১৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। বুধবার (১১ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। এ সময় ট্রাক চালক ও হেলপারকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শেরপুর থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার  ট্রাক চালক সোহাগ হোসেন (২৯) ও হেলপার হারুনার রশিদ(২৫)।

শেরপুর থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম বলেন,‘ কুমিল্লা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি ট্রাক বুধবার রাত দেড়টার দিকে বগুড়ার শেরপুরের কলেজ রোড এলাকায় পৌঁছায়। এ সময় গোপন সূত্রে খবর পেয়ে ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। সে সময় পাটাতনের নিচে বিশেষ ব্যবস্থায় রাখা পলিথিনে মোড়ানো ৭৫ প্যাকেটে ১৫০ কেজি গাঁজা পাওয়া যায়।’

আরও পড়ুন: বগুড়ায় সর্বহারা পার্টির পরিচয়ে চাঁদা দাবি ও হত্যার হুমকি

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান