শনিবার দেশব্যাপী বিএনপির প্রতিবাদ সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৭, ১৭:১৭আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৭:২০

বিএনপি

দলের চেয়ারপাসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে শনিবার (১৪ অক্টোবর) সারাদেশে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। এদিন সব জেলা, মহানগরী ও রাজধানী ঢাকার প্রতিটি থানায় এ কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

রুহুল কবীর রিজভী বলেন, ‘খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে আছেন। বিষয়টি তার আইনজীবীরা আদালতকে জানিয়েছেন এবং এ সংক্রান্ত কাগজপত্রও জমা দিয়েছেন। তারপরও আদালত খালেদার জামিন বাতিল করেছেন। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারের সর্বোচ্চ জায়গার নির্দেশে খালেদার জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, এটা জাতির বুঝতে সমস্যা হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের হুকুমেই এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর প্রমাণ হলো গ্রেফতারি পরোয়ানা জারির পর পর ছাত্রলীগ-যুবলীগের আনন্দ মিছিল। দেশে মিথ্যা মামলায় পরোয়ানা জারির হিড়িক চলছে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আবারও ৫ জানুয়ারির মতো নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্য একটি অশুভ পরিকল্পনা করছে সরকার। আর তা বাস্তবায়ন করার জন্য জনপ্রিয় নেত্রী ও বৃহত্তর রাজনৈতিক দলের প্রধান খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু দেশের জনগণ সরকারের আবারও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হতে দেবে না।’

/এএইচআর/এমএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম