চারটি স্বর্ণের বারসহ চট্টগ্রামে গ্রেফতার ১

চট্টগ্রাম ব্যুরো
১২ অক্টোবর ২০১৭, ২১:৪৫আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ২১:৪৫

চারটি স্বর্ণের বারসহ মো. রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকা থেকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকাল সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি এক্স করোলা প্রাইভেট কার থেকে তাকে গ্রেফতার করা হয়।

উদ্ধার হওয়া স্বর্ণের বার নগর গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) লিয়াকত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার করা প্রতিটি স্বর্ণের বারের ওজন ১১৬ গ্রাম, বলে জানিয়েছেন তিনি। গ্রেফতার রফিকুল ইসলাম রাউজান উপজেলার দেওয়ানপুর এলাকার বাসিন্দা।

এসআই লিয়াকত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টাইগারপাস হয়ে একটি এক্স করোলা প্রাইভেটকার যোগে কতিপয় লোক চোরাচালানের মাধ্যমে আনা স্বর্ণের বার নিয়ে বিক্রির জন্য নিউমার্কেট এলাকায় আসছে, এমন সংবাদের ভিত্তিতে টাইগারপাস মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। বিকাল সোয়া ৫টার দিকে দেওয়ান হাট থেকে আসা সিলভার কালারের একটি এক্স করোলা থামানোর সংকেত দিলে ড্রাইভার সড়কের পাশে গিয়ে গাড়ি থামান। পরে গাড়িতে থাকা রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার কাছে ৪টি স্বর্ণের বারের রয়েছে বলে স্বীকার করেন এবং পকেট থেকে স্বর্ণের বারগুলো বের করে দেন।’ এ ঘটনায় প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় নগর গোয়েন্দা পুলিশের এসআই কামাল হোসেন বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন। মামলায় রফিকুল ইসলাম এবং তার অজ্ঞাত সহযোগিকে আসামি করা হয়েছে।’

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক