আবারও বিশ্বসেরা কুমিল্লার হাফেজ মামুন

কুমিল্লা প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৭, ২২:৩২আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ২২:৫৭

হাফেজ মামুন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয়বারের মতো বিশ্বসেরা হয়েছে কুমিল্লার কিশোর হাফেজ আব্দুল্লাহ আল মামুন। মসজিদুল হারামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্বের ৭৩টি দেশের কিশোর-তরুণ হাফেজদের পেছনে ফেলে পুরস্কার জিতে নেয় হাফেজ মামুন। সৌদি আরবের বাদশা আবদুল আজিজ আল সৌদের নামে প্রতিবছর এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। এর আগে ২০১৪ সালে একই প্রতিযোগিতায় এবং মিশরের কায়রোতে ৫৫টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় সেরা হওয়ার গৌরব অর্জন করেছিল হাফেজ মামুন।
বুধবার (১১ অক্টোবর) মসজিদুল হারামে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এসময় হাফেজ মামুনের হাতে পুরস্কার তুলে দেন সৌদির ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ সালেহ আল-শেখ। পুরস্কার হিসেবে ক্রেস্ট এবং ১ লাখ ২০ হাজার রিয়েল দেওয়া হয়েছে মামুনকে।
হাফেজ মামুনের বাড়ি কুমিল্লা মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের হিরাকান্দা গ্রামে। তার বাবা আবুল বাশার। রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকার তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র মামুন। তার এই অর্জনে শুধু তার গ্রাম নয়, গোটা মুরাদনগরেই বইছে আনন্দের বন্যা।
হাফেজ মামুনের বাবা আবুল বাশার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামুন শুধু হিরারকান্দা, নয় পুরো দেশের মুখ উজ্জ্বল করেছে। ও এর আগেও আন্তর্জাতিক পুরস্কার জিতে এনেছে। আমরা আশা করি, ও ভবিষ্যতেও এভাবে দেশের জন্য গৌরব বয়ে আনবে।’ সবার কাছে তিনি হাফেজ মামুনের দোয়া চেয়েছেন।
আরও পড়ুন-
খালেদার ডানে জঙ্গি, বামে রাজাকার: তথ্যমন্ত্রী
বিএনপি-পুলিশ সংঘর্ষ: যুবদলের সভাপতিসহ ১১৪ জনের বিরুদ্ধে মামলা

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম