নবজাতককে খুনের পর মাকেও হত্যার চেষ্টা!

মাগুরা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৭, ০৪:১৬আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ০৪:১৭

মাগুরা মাগুরায় এক নবজাতকের মৃত্যু হয়েছে। আর নবজাতকের মা লাবনী খাতুন (২২) হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ উঠেছে হাতুড়ে ডাক্তার দিয়ে নবজাতক সন্তানকে মেরে ফেলা হয়েছে। পরে নবজাতকের মাকেও হত্যার চেষ্টা করা হয়েছে। যৌতুকের টাকা না পেয়ে লাবনী খাতুনের স্বামী রাজু কৌশলে ক্লিনিকে এ ঘটনা ঘটিয়েছেন বলে লাবনীর পরিবার দাবি করেছে।

রাজু শ্রীপুর উপজেলার খামারপাড়া রামনগর গ্রামের মানিক খানের ছেলে।

লাবনীর ভাই অরিফ হোসেন অভিযোগ করেন, বিয়ের পর থেকেই রাজুসহ তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে লাবনীকে নির্যাতন করছিল। বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে লাবনীর প্রসব বেদনা উঠলে তাকে শুক্রবার (১৩ অক্টোবর) সকালে শ্রীপুরের সততা ক্লিনিকে নিয়ে যান তারা। সেখানেই নবজাতককে হত্যা করা হয়। পরে তাদেরকে খবর দেওয়া হয়। খবর পেয়ে লাবনীকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মমতাজ মজিদ নবজাতকটিকে মৃত ঘোষণা করেন। লাবনীর অবস্থাও আশঙ্কাজনক।

অভিযুক্ত পল্লি চিকিৎসক সততা ক্লিনিকের মালিক মোহন মিয়া জানান, তিনি ডেলিভারি করেছেন। তবে হত্যার অভিযোগ সত্য নয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। নবজাতকের ময়নাতদন্ত করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম