বর্তমান সরকারের আমলেই চালু হবে পদ্মা সেতু: পরিকল্পনামন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৭, ১৮:৫৬আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১৮:৫৯

অন্যান্যের মধ্যে আ হ ম মুস্তফা কামাল (ছবি- প্রতিনিধি)

বর্তমান সরকারের সময়ে দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, ‘পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে। বর্তমান সরকারের আমলেই এ সেতু চালু হবে।’

শনিবার (১৪ অক্টোবর) বিকালে কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার এ আর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত কর্মীসভায় তিনি একথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আইটি পার্ক স্থাপনসহ কুমিল্লার উন্নয়নে অনেক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। শিগগিরই কুমিল্লা-নোয়াখালী সড়কের ফোর লেনের কাজও শুরু হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচন হবে নৌকার নির্বাচন। দেশজুড়ে নানান উন্নয়নমূলক কাজ হচ্ছে। মানুষ এখন শেখ হাসিনা ও নৌকার ওপর বিশ্বাসী। দেশের উন্নয়নে নৌকার কোনও বিকল্প নেই, এ কথা মনেপ্রাণে বিশ্বাস করে দেশবাসী।’

এসময় আরও উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সামছুউদ্দিন কালু, সদস্য সচিব অধ্যক্ষ আবু ইউসুফ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, নাঙ্গলকোট পৌরসভার মেয়র মো. আবদুল মালেক প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম