সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলার ঘটনায় মামলা

ফরিদপুর প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৭, ২০:৫৮আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ২১:০০

গাড়িবহরে হামলা (ফাইল ছবি)

ফরিদপুরের নগরকান্দায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলার ঘটনায় দু’টি মামলা হয়েছে। এর মধ্যে শুক্রবার (১৩ অক্টোবর) রাতে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ফুলসুতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে ৫৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এদিন রাতে পুলিশের কাজে বাধা দেওয়া ও পুলিশকে মারধরের অভিযোগে ১৩ জনকে আসামি করে অন্য মামলাটি দায়ের করেন নগরকান্দা থানার উপ-পুলিশ পরিদর্শক হুমায়ুন কবীর।

দ্রুত বিচার আইনে দায়ের হওয়া মামলার বাদী আরিফ হোসেন ও নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফ এম নাসিম এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলার ঘটনায় তিন জনকে আটক করা হয়। তাদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। এ তিন ব্যক্তি হলেন, উপজেলার ধুৎরাহাটি গ্রামের মজিবুর রহমান (৫০), সেলিম (২৭) ও সজিব (১৮)। দুই মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে, উপজেলা প্রশাসন সূত্র জানায়, হামলার ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরাদুল হককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির অন্য সদস্যরা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা ও নগরকান্দা উপজেলা নির্বহিী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইশরাত জাহান।

উল্লেখ্য, শুক্রবার (১৩ অক্টোবর) বেলা আড়াইটার দিকে নগরকান্দার তালমা মোড়ে সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এসময় সংসদ উপনেতা ও তার প্রটোকলে থাকা নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম মহিউদ্দিনের গাড়ির কাঁচ ভেঙে যায়। তবে এ ঘটনায় তাদের কোনও ক্ষতি হয়নি।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম