শ্রীপুরে ভিমরুলের কামড়ে একজনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৭, ১৯:৪০আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৯:৪২

গাজীপুর গাজীপুরের শ্রীপুরে ভিমরুলের কামড়ে আকরাম হোসেন (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে।  রবিবার (১৫ অক্টোবর) ভোরে উত্তরার শিনশিন জাপান হাসপাতালে তার মৃত্যু হয়।  তিনি বারতোপা কাদিরিয়া দরবার শরিফ মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন।

আকরাম উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের মোল্লা বাড়ির রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে।

কাদিরিয়া দরবার শরিফের মোতায়াল্লী মাওলানা তাজুল ইসলাম জানান, শনিবার (১৪ অক্টোবর) প্রতিদিনের ন্যায় আকরাম আছরের নামাজ শেষে স্থানীয় বারতোপা বাজারে যান। মাগরিবের নামাজ পড়ানোর উদ্দেশ্যে বাজার থেকে বারতোপা আইডিয়াল স্কুলের সামনে পৌঁছালে বাঁশ ঝাড়ে থাকা ভিমরুল তাকে কামড় দেয়। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাওনা আল-হেরা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে উত্তরার শিনশিন জাপান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে তিনি মারা যান।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম