নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে তিন শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৭, ২১:৪৭আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ২১:৪৯

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) বিকালে লাল খাঁ এলাকায় নির্মাণাধীন একটি বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে তিন জনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হলো নবী হোসেন(৩৬), শাহীন(৩৫) ও লিয়াকত(৪৫)। পুলিশ নিহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সদর উপজেলার ফতুল্লার লাল খাঁ এলাকায় আব্দুর রশিদ বেপারী নামের এক ব্যক্তি তিন তলা বাড়ি নির্মাণ কাজ করছিলেন। ওই তিন শ্রমিক বাড়ির নিচতলায় সেপটিক ট্যাংকের জন্য ঢালাই কাজে ব্যবহৃত বাঁশ ও কাঠ খোলার কাজ করছিলেন। সেপটিক ট্যাংকের ভেতরে বাঁশ ও কাঠ খোলার জন্য প্রথমে নিচে নামেন লিয়াকত হোসেন। এরপর আর তার কোনও সাড়া শব্দ না পেয়ে নিচে নামেন অপর শ্রমিক নবী হোসেন। তিনিও নিচে নামার পরও তার সাড়া শব্দ না পেয়ে অপর শ্রমিক শাহীনও নিচে নামেন। তারও কোনও সাড়া না পাওয়ায় ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসকর্মীরা আসার পর তিন জনের নিথর দেহ উদ্ধার করেন। পরে পুলিশ নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম