চট্টগ্রামে নবজাতক কুড়িয়ে পেলেন নারী কাউন্সিলর

চট্টগ্রাম ব্যুরো
১৬ অক্টোবর ২০১৭, ০৩:১৮আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ০৩:২৬

চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় এক কারখানার পাশে একটি নবজাতক কুড়িয়ে পেয়েছেন সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর শাহানুর বেগম। রবিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে ওই এলাকার সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের (এসএপিএল) পাশে ওই নবজাতককে পড়ে থাকতে দেখেন তিনি। পরে মা-বাবাকে খুঁজে না পেয়ে সদ্যোজাত শিশুটিকে তিনি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলা উদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।

এসআই আলা উদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুরে ৩৯, ৪০ ও ৪১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর শাহানুর বেগম একটি সদ্যোজাত শিশুকে নিয়ে আসেন। শিশুটিকে তিনি পতেঙ্গা এলাকার একটি কারখানার পাশে কুড়িয়ে পান। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটি সুস্থ আছে জানালে তিনি শিশুটিকে তার বাসায় নিয়ে যান।’

এক প্রশ্নের জবাবে এসআই বলেন, ‘স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় থাকা একজন পাগল মহিলা বাচ্চাটি প্রসব করে থাকতে পারে। সকালে ওই মহিলাকে রক্তাক্ত শরীরে ওই দিকে ঘুরাফেরা করতে দেখা গেছে।’

শাহানুর বেগমের স্বামী ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ড কাউন্সিলর মো. জয়নাল আবেদীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সালিস থেকে বাসায় ফেরার পথে এসএপিএলের সামনে জটলা দেখতে পেয়ে আমার স্ত্রী সেখানে যান এবং দেখেন, একটি সদ্যোজাত ছেলেশিশু পড়ে আছে। খোঁজাখুঁজি করে শিশুটির মা-বাবকে না পেয়ে আমার স্ত্রী শিশুটিকে চমেক হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগে নিয়ে যান। সেখানে ডাক্তার দেখানোর পর আমরা শিশুটিকে বাসায় নিয়ে এসেছি। বর্তমানে শিশুটি সুস্থ আছে।’

তিনি আরও বলেন, ‘প্রকৃত মা-বাবাকে খুঁজে পাওয়া গেলে তাদের হাতে শিশুটিকে তুলে দেবো। তবে ছেলেটির রিজিক যদি আল্লাহ আমাদের সঙ্গে রাখে, তাহলে আমরা অনেক খুশি হবো।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম