চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

চট্টগ্রাম ব্যুরো
১৬ অক্টোবর ২০১৭, ১৪:২০আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৫:৫৭

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুইগ্রুপের সংঘর্ষ, ছবি: ফোকাস বাংলা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ব্যানার ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে সোমবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুই গ্রুপের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

ছাত্রলীগের বিদ্যমান দুইপক্ষের একটি গ্রুপ মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী। অপরপক্ষ বৈদেশিক কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র অনুসারী বলে জানিয়েছে পুলিশ।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজন মহিউদ্দিন চৌধুরীর অনুসারী। অন্য দুজন বিএসসি'র অনুসারী।’

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুইগ্রুপের সংঘর্ষ, ছবি: ফোকাস বাংলা

মহিউদ্দিন চৌধুরীর অনুসারী চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আজ (সোমবার) ক্লাস করতে ক্যাম্পাসে গেলে তারা পরিকল্পিতভাবে বহিরাগতদের নিয়ে এসে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। পরে আমরা পাল্টা ধাওয়া দিলে পুলিশ এসে লাঠিচার্জ করে আমাদের ক্যাম্পাস থেকে বের করে দেয়।’

নুরুল ইসলাম বিএসসির অনুসারী যুবলীগ নেতা নুরুল মোস্তফা টিনু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের ছেলেরা আজ ক্যাম্পাসে ক্লাস করতে গেলে তারা সবুজ ও রাহুল শীলকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে আমাদের ছেলেরা গিয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

চকবাজার থানার ওসি নুরুল হুদা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষ আজ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে।’

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম