আড়াইহাজারে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৭, ২০:৪৩আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ২০:৪৬

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় হাবিবুর রহমান  (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি)  এম এ হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, শনিবার (১৪ অক্টোবর) রাতে ওই গৃহবধূকে ঘরের মধ্যে একা পেয়ে ধর্ষণ করে হাবিবুর।

ওসি আরও জানান, সোমবার (১৬ অক্টোবর) গৃহবধূ আড়াইহাজার থানায় ধর্ষণের মামলা করেন। পরে হাবিবুর রহমান হাবুকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।  

গৃহবধূর বরাত দিয়ে ওসি জানান, উপজেলার ব্রাহ্ম‏ন্দী ইউনিয়নের শিলমান্দী এলাকার সুরুজ মিয়ার ছেলে হাবিবুর রহমান হাবু দীর্ঘ দিন ধরে ওই গৃহবধূকে উত্ত্যক্ত করছিল। শনিবার রাতে হাবিবুর রহমান হাবু গৃহবধূর ঘরে ঢুকে তার শিশু কন্যাকে হত্যার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় গৃহবধূর চিৎকারে এলাকার লোকজন এসে হাবিবুর রহমান হাবুকে ধরে পুলিশে সোপর্দ করে। 

আড়াইহাজার থানার ওসি এম এ হক ধর্ষনের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নির্যাতনের শিকার নারীকে মেডিকেল পরিক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম