মাদকের মামলায় চট্টগ্রামে দুই জনের দণ্ড

চট্টগ্রাম ব্যুরো
১৬ অক্টোবর ২০১৭, ২২:১৯আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ২২:২১

চট্টগ্রাম মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় দুই আসামিকে সাজা দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। সোমবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফখরুদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডিতরা হলেন আব্দুস শুক্কুর (৪৪) ও নাহার বেগম (২৮)। তারা দু’জনেই কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আসামিদের মধ্যে শুক্কুরকে আট বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড এবং নাহারকে সাত বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আসামিদের মধ্যে আব্দুস শুক্কুর কারাগারে রয়েছেন। অপর আসামি নাহার বর্তমানে পলাতক রয়েছেন।’

আদালত সূত্র জানায়, গত বছরের ২৩ জুলাই কর্ণফুলী নদীর বিমানবন্দর সড়কের ১৫ নম্বর জেটি এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ তাদের কাছ থেকে ২২ হাজার ৪০০ ইয়াবা উদ্ধার করে। ওই দিন তল্লাশির সময় পুলিশ শুক্কুরের কোমরে টেপ দিয়ে বাঁধা অবস্থায় ১৪ হাজার ২০০ পিস ইয়াবা পায়। অন্যদিকে নাহার বেগমের ব্যাগে ৮ হাজার ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কোতোয়ালী সার্কেলের পরিদর্শক মো. ইব্রাহিম খান থানায় মামলা দায়ের করেন। গত বছরের ৩০ আগস্ট ওই মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। চলতি বছরের ১১ জানুয়ারি আদালত এই মামলায় অভিযোগ গঠন করে। ছয় জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম