রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ধর্মমন্ত্রীর

কক্সবাজার প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৭, ১৭:০৬আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ১৭:১৫

ধর্মমন্ত্রী মতিউর রহমান (ফাইল ছবি)

কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে তিনি উখিয়ার কুতুপালং মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

স্থানীয়রা জানান, আজ (মঙ্গলবার) দুপুরে মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে আসেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। এসময় তিনি ইসলামিক ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং পরে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিচুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহা পরিচালক শামীম মোহাম্মদ আফজাল, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস আলহাজ শেখ মো. আবদুল্লাহ ও শায়খ আল্লামা গোলাম মাওলা নকশেবন্দী।

অন্য এক সূত্রে জানা গেছে, রোহিঙ্গাদের জন্য ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিকভাবে ৩শ’ টয়লেট, ৩শ’ টিউবওয়েল ও ৩শ’ গোসল খানা স্থাপন করা হয়েছে। এছাড়া ১২টা মেডিক্যাল টিম রোহিঙ্গাদের চিকিৎসা সেবা দিচ্ছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম