রোহিঙ্গা ক্যাম্পে দুটি করে পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিস স্টেশন হবে

কক্সবাজার প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৭, ২৩:৫৩আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ০০:০৫

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (ফাইল ছবি) কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী শরণার্থী ক্যাম্পে দুটি করে পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। রোহিঙ্গাদের সার্বিক নিরাপত্তা ও অগ্নিকাণ্ড থেকে রোহিঙ্গা শরণার্থীদের রক্ষার জন্য সরকার এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

মঙ্গলবার রাত ৯টার দিকে কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের সঙ্গে এক সমন্বয় সভায় একথা জানান মন্ত্রী। তিনি বলেন, মানবিক কারণে রোহিঙ্গারা উখিয়া-টেকনাফে সম্পূর্ণ অস্থায়ীভাবে অবস্থানের সুযোগ পেয়েছে। মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া বিলম্বিত হলে তাদের জন্য ভাসানচরে থাকার ব্যবস্থা করা হবে।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ আলম, ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম, জেলা প্রশাসক মো. আলী হোসেন, সেনাবাহিনীর প্রতিনিধি লে. কর্নেল মিজবাহ উদ্দিন আহমদ, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেনসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম