নারী-পুরুষের অংশগ্রহণে নৌকাবাইচ

রাঙামাটি প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৭, ২০:০২আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ২০:০৭

কাপ্তাই হ্রদে নৌকাবাইচ প্রতিযোগিতায় বিজয়ী নারী নারী-পুরুষের অংশগ্রহণে কাপ্তাই হ্রদের স্বচ্ছ পানিতে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকাবাইচ প্রতিযোগিতা। বুধবার (১৮ অক্টোবর) বিকালে কাপ্তাই হ্রদে এই মনোজ্ঞ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতা দেখতে পাহাড়ি-বাঙালি বিভিন্ন বয়সের নারী-পুরুষের ঢল নামে।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা প্রতি বছর শেখ রাসেলের জন্মদিনে নৌকাবাইচের আয়োজন করা হবে বলে ঘোষণা দেন। খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।

কাপ্তাই হ্রদে নৌকাবাইচ প্রতিযোগিতা রাঙামাটি জেলা প্রশাসক মো. মানজারুল মান্নানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহম্মেদ, সিভিল সার্জন শহীদ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার শাফিউল সরোয়ার, সদর সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. রেদওয়ানুল ইসলাম।

বিজয়ীদের পুরস্কার হিসেবে নগদ অর্থ দেওয়া হয়। প্রতিযোগিতায় পুরুষের পাশাপাশি উপজাতীয় নারীরাও অংশ নেন। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম