সিলেটে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

সিলেট প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৭, ২২:৫২আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ২৩:০১

সিলেট

সিলেটে ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে তোফাজ্জল (২৪) নামের এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ অক্টোবর) ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন।

ওসি নাজমুল হক জানান, আজ (বুধবার) কলেজে যাওয়ার পথে ওই ছাত্রীকে আটকায় তোফাজ্জল। ছাত্রীর অভিযোগ, এসময় তাকে চড়ও মারে তোফাজ্জল। পরে ওই ছাত্রী কলেজে না গিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় পুলিশ তোফাজ্জলকে ধরে থানায় নিয়ে আসে। এরপর উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার কাছে তোফাজ্জল উত্ত্যক্তের অভিযোগ স্বীকার করলে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম