ডিবি পুলিশ পরিচয়ে কৃষকের আড়াই লাখ টাকা ছিনতাই

টাঙ্গাইল সংবাদদাতা
১৯ অক্টোবর ২০১৭, ০৫:৩০আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ০৫:৩৪

টাঙ্গাইল

টাঙ্গাইলের সখীপুরে ডিবি পুলিশ পরিচয়ে দুই কৃষককে অপহরণ করে সঙ্গে থাকা আড়াই লাখ টাকা ও দুটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকাল চারটার দিকে সখীপুর-ঢাকা সড়কের শোলাপ্রতিমা গাদুর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।’

ভুক্তভোগী আবদুল মান্নান বলেন, ‘আমাদের নামে মামলা রয়েছে বলে ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোতে উঠিয়ে নেওয়া হয়। পরে আমাদের হাতে হাতকড়া পড়িয়ে মুখ বেঁধে ফেলে। এ সময় আমার সঙ্গে থাকা আড়াই লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। রাতে রাজেন্দ্রপুর এলাকার একটি জঙ্গলে আমাদের ফেলে রেখে যাওয়া হয়।’

ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার বোয়ালী গ্রামের আবদুল মান্নান (৪০) ও মোতালেব মিয়া (৬০) নামের দুই কৃষক ব্র্যাক ব্যাংক নলুয়া শাখা থেকে আড়াই লাখ টাকা ঋণের চেক গ্রহণ করেন। ঋণের চেক দিয়ে অগ্রণী ব্যাংক সখীপুর শাখা থেকে টাকা তুলে ওই দুই কৃষক সিএনজিতে করে বাড়ির দিকে রওনা হন। এসময় ঢাকা-সখীপুর সড়কের শোলাপ্রতিমা গাদুর স্টেশন এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস সিএনজিটির গতিরোধ করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের উঠিয়ে নেয়। এ সময় অপহরণকারীদের গায়ে ডিবি পুলিশের পোশাক, ওয়াকিটকি ও লাঠি ছিল বলেও জানিয়েছেন তারা।


 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম