নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুন লেগে একটি বাড়ির ছয়টি ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মান্নান এ তথ্য জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ দুপুর ২টার দিকে উপজেলার গোলাকান্দাইল এলাকার বাসেদ মিয়ার বাড়িতে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের ঘরবাড়িতে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং প্রায় আধা-ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’








