সাভারে বাড়ির ছাদে সাত বছরের শিশুকে ধর্ষণ

সাভার প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৭, ০৮:১৭আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ০৮:১৭

সাভার সাভারে সাবেক এক ইউপি সদস্যের বাড়ির ছাদে সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। তাকে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। বুধবার দুপুরে তেতুলঝোড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নুরু মেম্বারের হরিণধারার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার শিশুটির বাবা বলেন, তিনি স্ত্রী ও সাত বছরের মেয়েকে নিয়ে সাভারের হেমায়েতপুরের হরিণধারা এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। বুধবার দুপুরে তার মেয়ে বাড়ির পাশের একটি দোকানে বিস্কুট কিনতে যায়। এসময় প্রতিবেশী এক বখাটে তার মেয়েকে নুরু মেম্বারের বাড়ির ছাদে একটি মোবাইল ফোন দিয়ে আসতে বলে। তবে ওই বখাটের কথায় রাজি না হলে সে শিশুটিকে জোর করে বাড়ির ছাদে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণ করে বাড়ির ছাদে ফেলে রেখে বখাটে পালিয়ে যায়। পরে শিশুটি বাড়িতে আসে। বিকালের দিকে অসুস্থ হয়ে পড়লে ঘটনা জানতে পারে তার পরিবার। পরে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে বুধবার রাত সাড়ে দশটার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। খবর পেয়ে রাতেই সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমজাদুল হক ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত রক্তক্ষরণণে শিশুটির অবস্থার অবনতি হওয়ায় রাতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির বলেন, ‘খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ধর্ষকের পরিচয় না পওয়ায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।’ এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম