নকলা উপজেলা চেয়ারম্যান মনির চৌধুরীর মৃতদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৭, ১৪:১৫আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ১৪:১৫

মনির চৌধুরী

শেরপুরের নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মাহবুব আলী চৌধুরী ওরফে মনির চৌধুরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ অক্টোবর ) সকাল  ৯টার দিকে ফলপট্টি মোড়ের নিজ বাসার দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করা হয়। শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আত্মহত্যার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।’

মনির চৌধুরী নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরভাবনা কামানীপাড়া গ্রামের মরহুম জোনাব আলী চৌধুরীর ছেলে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান,বাড়ির লোকজন সকালে কোনও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান।তারপর তারা পুলিশে খবর দেন।খবর পেয়ে মনির চৌধুরীর বাড়িতে যাই আমরা। তার ঘরে ঢুকে ঝুলন্ত মৃতদেহ পেয়েছি।

ওসি আরও জানান, সম্ভবত এটা আত্মহত্যার ঘটনা। তবে ময়নাতদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য,২০১৪ সালে হেলিকপ্টার প্রতীক নিয়ে ২২ হাজার ৩২০ ভোট পেয়ে নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন মনির চৌধুরী। এর আগে তিনি পরপর কয়েকবার উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। তার বড় ভাই মরহুম জাহেদ আলী চৌধুরী জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় নেতা ছিলেন। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম