বগুড়ায় ভাই-ভাবিকে হত্যার অভিযোগে আটক ১

বগুড়া প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৭, ১৭:৩৯আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ১৭:৪৩

আটক বগুড়ার গাবতলীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে চাচাতো ভাই জেল্লাল হোসেন (৪৫) ও ভাবি বুলবুলি বেগমকে (৩৮) হত্যার অভিযোগে আরমান হোসেন ভেটু নামে একব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) গভীর রাতে চককাতুলী গ্রামের একটি ক্লিনিকের ছাদ থেকে রক্তমাখা ছুরিসহ তাকে আটক করা হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) বিকাল পর্যন্ত এ জোড়া খুনের বিষয়ে মামলা হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভেটু হত্যার দায় স্বীকার করেনি। মামলা হলে শনিবার তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া বা  জেলে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।

বগুড়া পুলিশের গাবতলী সার্কেলের এএসপি ফজল-ই-খুদা পলাশ ও নিহতদের প্রতিবেশীরা জানান, নাড়–য়ামালা ইউনিয়নের চককাতুলী আলতার বাজার এলাকার মধু মিয়ার ছেলে জেল্লাল হোসেনের সঙ্গে জমির মালিকানা নিয়ে চাচাতো ভাই আরমান হোসেন ভেটুর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ নিয়ে ঝড়গার এক পর্যায়ে ভেটু তার ভাই জেল্লালের বুকে ছুরিকাঘাত করে। জেল্লালের চিৎকার শুনে তাকে বাঁচাতে এগিয়ে এলে ভাবি বুলবুলিকেও ছুরিকাঘাত করা হয়। আত্মীয় ও প্রতিবেশীরা ওই দম্পতিকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রাত ৮টার দিকে টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে বুলবুলি এবং শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে জেল্লাল মারা যান।

এএসপি ফজল-ই-খুদা পলাশ জানান, বৃহস্পতিবার রাত তিনটার দিকে গ্রামের একটি ক্লিনিকের ছাদ থেকে ভেটুকে একটি রক্তমাখা ছুরিসহ আটক করা হয়।

গাবতলী থানার ওসি (তদন্ত) নুরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভেটু খুনের ব্যাপারে স্বীকারোক্তি দেয়নি। শুক্রবার বিকাল পর্যন্ত হত্যার বিষয়ে মামলা হয়নি। মামলা হলে শনিবার আদালতের মাধ্যমে ভেটুকে রিমান্ডে নেওয়া বা হাজতে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত হবে।

আরও পড়ুন: 
প্রধান বিচারপতিকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম