উপজেলা চেয়ারম্যানকে মারধরের মামলায় ভাইস চেয়ারম্যান গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৭, ১৭:৩৯আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ১৭:৫২

গ্রেফতার হওয়া তাড়াশ উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বিদ্যুৎ (ছবি- প্রতিনিধি)

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হককে মারধরের ঘটনায় দায়ের হওয়া মামলায় একই উপজেলার ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বিদ্যুৎকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে ফরহাদ হোসেন বিদ্যুৎকে গ্রেফতার করা হয়। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ওসি মনজুর রহমান জানান, আজ (শুক্রবার) দুপুরে অভিযান চালিয়ে ফরহাদ হোসেন বিদ্যুৎকে গ্রেফতার করা হয়। গত বছরের ৩০ আগস্ট উপজেলা পরিষদের মাসিক সভা চলাকালে ফরহাদ হোসেন বিদ্যুৎ ও তার অনুসারীরা আব্দুল হককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেন। পরে ওই ঘটনায় থানায় মামলা হয়। এ মামলায় ফরহাদ হোসেন বিদ্যুৎ ছাড়া বাকি আসামিরা জামিন পান। কিন্তু ফরহাদ হোসেন বিদ্যুৎ পলাতক ছিলেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম