অভিযোগের ভিত্তিতে অভিযোগপত্র দাখিলের দাবি

মাদারীপুর প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৭, ০১:১৪আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ০১:২২

 

কবির মৃধা সন্ত্রাসীদের হাতে দুই চোখ হারানো কালকিনির কবির মৃধা অভিযোগের ভিত্তিতে অভিযোগপত্র দাখিলের দাবি জানিয়েছেন। কবির মৃধার অভিযোগ কালকিনি থানা পুলিশ রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়ে মূল আসামিদের বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিলের পায়তারা করছে। তিনি বাঁশগাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়াৰ্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।  

তিনি বাংলা ট্রিবিউনকে জানান, গত ৩ মে ব্যবসায়িক কাজের উদ্দেশে ঢাকা যাওয়ার পথে সফিপুর এলাকায় তাকে জোরপূর্বক লঞ্চ থেকে নামিয়ে নিৰ্জন এলাকায় নিয়ে যায় এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। সেখানে তার দুইটি চোখ উপড়ে ফেলা হয়। এ ঘটনায় পরদিন কালকিনি থানার পূর্ব এনায়েতনগর ইউপির সন্ত্রাসী বাদল তালুকদার ও বাঁশগড়ি ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানসহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, কবির মৃধার চোখ উত্তোলন ঘটনার সন্ত্রাসী চক্রের বিচরণ এলাকা মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি, এনায়েতনগর, সিডিখান ও সাহেবরামপুর ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসীরা ফের সক্রিয় হয়ে উঠেছে। অএলাকাবাসীর অভিযোগ দাগি ও ওয়ারেন্টভুক্ত আসামিদের পুলিশ রাজনৈতিক প্রভাবের কারণে গ্রেফতার না করায় সন্ত্রাসীরা এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছে। এতে সাধারণ মানুষ রাজনৈতিক নেতা ও পুলিশের প্রতি আস্থা হারাচ্ছে।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, ‘চোখ উত্তোলনের বিষয়টি চরম অমানবিক। এই মামলার আসামিদের গ্রেফতারের ব্যাপারে কোনও অবহেলা মানা হবে না। কালকিনি থানা পুলিশকে সেইভাবেই নির্দেশ দেওয়া হয়েছে।’

আরও পড়তে পারেন: আ.লীগ নেতার দুই চোখ উপড়ে ফেলা মামলার আসামি গ্রেফতার

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম