আ.লীগ নেতার দুই চোখ উপড়ে ফেলা মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৭, ২০:৪৮আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ২০:৪৯

নারায়ণগঞ্জ মাদারীপুরে আওয়ামী লীগ নেতা কবির মৃধার দুই চোখ উপড়ে ফেলা মামলার আসামি চাঁন মিয়া শিকদার ওরফে চান্দু শিকদারকে নারায়ণগঞ্জে গ্রেফতার করেছে পুলিশ।  সোমবার (১৬ অক্টোবর) রাতে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকার বেকারির মোড় থেকে পুলিশ তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রুপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা খান।  

চাঁন মিয়া শিকদার মাদারীপুর জেলার কালকিনি থানার দক্ষিণ বাঁশগাড়ী গ্রামের মৃত ছাদেক আলী শিকদারের ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা খান জানান, উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় চান্দু শিকদারকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পুলিশকে ভুল তথ্য দেয়। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, মাদারীপুরের ওই মামলার আসামি। মাদারীপুর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে তার সম্পর্কে নিশ্চিত হই।

এসআই আরও জানান, তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। মাদারীপুর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের