কসবায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৭, ০২:২১আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ০২:২৫

বন্দুকযুদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বীনাউটি ইউনিয়নের ত্রি-ঘরিয়া গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত সদস্য নিহত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় কসবা থানার চার পুলিশ সদস্য আহত হয়েছেন। বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থল থেকে মুখোশসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে।

কসবা থানার ওসি মুহাম্মদ মহিউদ্দিন এ তথ্য জানিয়েছেন।

ওসি জানান,এলাকাবাসীর মাধ্যমে তাদের কাছে খবর আসে বীনাউটি ইউনিয়নের ত্রি-ঘরিয়া গ্রামের একটি নির্জন রাস্তার মোড়ে ডাকাতরা অবস্থান নিয়েছে। তারা মুখোশ পরা অবস্থায় রয়েছে। পরে কসবা থানা পুলিশের দুইটি টহল দল দুই ভাগে বিভক্ত হয়ে বীনাউটি ইউনিয়নের ত্রি-ঘরিয়া গ্রামে যায়। এসময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। কয়েক মিনিট এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এক পর্যায়ে ডাকাতরা পিছু হটে।

ওসি বলেন, ‘বন্দুকযুদ্ধ চলাকালে ডাকাতদের হামলায় কসবা থানা পুলিশের চার পুলিশ সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকে মুখোশ পরা অবস্থায় অজ্ঞাত পরিচয়ধারী এক ডাকাত সদস্যের লাশ, একটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ, দুইটি রামদা,দুটি মুখোশ, একটি ছোরা উদ্ধার করা হয়।’

এ ঘটনায় কসবা থানায় মামলার প্রস্তুতি চলছে। অন্যান্য ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান কসবা থানার ওসি।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের