বেনাপোলে অস্ত্র ও গুলিসহ দুই ব্যক্তি গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৭, ০৯:০১আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ০৯:১০

বেনাপোলে অস্ত্র সহ আটক দুই জন

বেনাপোলে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার  করেছে পুলিশ। শুক্রবার (২০ অক্টোবর) বিকালে  পৌরসভার  দিঘিরপাড় গ্রাম থেকে তাদের আটক করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ  উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো- যশোরের অভয়নগর থানার সিরাজকাঠি গ্রামের ওয়াজেদ আলীর ছেলে জসিম সরদার (২৫) ও খুলনার ফুলতলা উপজেলার যুগনীপাশা গ্রামের আব্দুস সালামের ছেলে মাসুদ রেজা (২৭)।

ওসি ফিরোজ উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জান‌তে পারি যে, বেনাপোল পৌরসভার দিঘিরপাড় গ্রামের ঈদগাহ মাঠের পাশে অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্র এনে কেনাবেচা করছে। এরপর এসআই মতিউর রহমান, এসআই সুজিত ও এএসআই রিপন দাসকে নিয়ে সেখানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ জসিম ও মাসুদকে গ্রেফতার করি।’

তিনি  আরও বলেন, ‘এ অস্ত্র ব্যবসায়ীদের সাথে স্থানীয় কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।’

/এসএসএ/ এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম