শ্রীপুরে বিদুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৭, ২৩:৪৪আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ০০:১২

গাজীপুর গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামের মিরাকেল ইন্ডাস্ট্রিজ নামক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ মিয়া (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু  হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন সবুজ। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

সবুজ মিয়া ওই কারখানায় পলিপ্যাক অপারেটর পদে কাজ করতেন। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চরমাথাখালী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

শ্রীপুর থানার এসআই এখলাস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। কারখানার নিরাপত্তা কর্মকর্তা সার্জেন্ট (অব.) মহিউদ্দিন জানান, সবুজের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি